ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিনকে (৫৯) গ্রেফতার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
এসআরইউ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৫:০৫ ঘটিকায় এসআরইউ’র ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।