মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রমনা ও কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ১০ খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক এক এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক নেতা গ্রেফতার এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতা গ্রেফতার রাজধানীতে এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ছিনতাইকারী গ্রেফতার ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার রাজধানীতে এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ছিনতাইকারী গ্রেফতার এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতা গ্রেফতার ডিএমপির অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে – স্পীকার

এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতা গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জনবল, রসদ ও অর্থের জোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), ডিএমপি।

এসআরইউ সূত্রে জানা যায়, রবিবার (২২ নভেম্বর ২০২৬) রাত ১২টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত এসআরইউর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ দেলোয়ার হোসেন দুলাল (৫২), সভাপতি, আড়াইহাজার থানা যুবলীগ; ২। মোঃ নয়ন (২৭), যুগ্ম সাধারণ সম্পাদক, আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক লীগ এবং ৩। মোঃ মাহবুব (২৭), পরিবহন সম্পাদক, আড়াইহাজার থানা শ্রমিক লীগ। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দুলাল নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গ্রেফতারকৃতরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য জনবল ও প্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি অর্থের জোগান দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews