শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মহম্মদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মামলা মহম্মদপুরে অনুদান ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ৫২ যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন সুদৃঢ় করে বিজয়া পুনর্মিলনী: ডেপুটি স্পীকার ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত বেতার-টিভিসহ তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত ফ্যাসিবাদী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু ভোটাররা পাশে থাকলেও রাজপথের সংঘাতে নামবেন না: এমপি বাবর

মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মাগুরা  প্রতিনিধি:

মাগুরায় গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় আইডিইবি মাগুরা জেলা শাখার উদ্যোগে ভায়না মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভায়না মোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে পুনরায় ভায়না মোড়ে এসে শেষ হয়। পরে আইডিইবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা এবং দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদান নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মুনির হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান টিটো। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সালমান হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৌশলীদের দক্ষতা, মেধা ও শ্রমের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। দেশ ছোট হলেও সম্মিলিত প্রচেষ্টা ও প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে দেশকে উন্নয়নের উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব। দেশের উন্নয়নে সবাইকে দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত ভূমিকা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews