শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মহম্মদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মামলা মহম্মদপুরে অনুদান ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ৫২ যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন সুদৃঢ় করে বিজয়া পুনর্মিলনী: ডেপুটি স্পীকার ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত বেতার-টিভিসহ তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত ফ্যাসিবাদী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু ভোটাররা পাশে থাকলেও রাজপথের সংঘাতে নামবেন না: এমপি বাবর ট্রাফিক পুলিশের তৎপরতায় বকশিবাজার ক্রসিং থেকে বিদেশি মদসহ গ্রেফতার এক

মহম্মদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা, তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দী পশ্চিমপাড়া এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর এবং মালামাল লুটের অভিযোগে থানায় মামলা হয়েছে। অন্যদিকে, মামলার আসামিপক্ষও মারধরের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। সর্বশেষ এক যুবকের আহত হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে অভিযোগ-পাল্টা অভিযোগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, মৌফুলকান্দী এলাকার মন্ডল গোষ্ঠী এবং খলিশাখালী এলাকার বিশ্বাস গোষ্ঠীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর রাতে একটি দোকানের সামনে মলত্যাগকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।

মামলার বাদী মো. শাহাজান কবিরের অভিযোগ, ওই রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিশ্বাস গোষ্ঠীর সমর্থকেরা মন্ডল পক্ষের প্রিন্স মন্ডল, আলামিন মন্ডল, শাহীন মন্ডল ও মনিরুল মন্ডলের বাড়িঘর এবং দোকানে হামলা চালান। এ সময় ইজিবাইক রাখার ঘর ও দোকান ভাঙচুর, মালামাল লুট এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় শাহাজান কবির বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে গত ১৬ নভেম্বর মহম্মদপুর থানায় মামলা করেন। মামলাটি থানায় ১০ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। মামলার পর পুলিশ মাহাজন বিশ্বাস (৪৬) ও পিকুল বিশ্বাসকে (৫২) গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে তাঁরা জামিনে মুক্তি পান।

মন্ডল পক্ষের অভিযোগ, জামিনে মুক্ত হওয়ার পর আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

এদিকে, গত ২৪ নভেম্বর আরিফ (২২) নামে এক যুবক আহত হয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

মন্ডল পক্ষের দাবি, প্রতিপক্ষকে মামলায় জড়ানোর উদ্দেশ্যে নিজেদের লোকজনই আরিফকে আঘাত করে হাসপাতালে ভর্তি করেছে। তবে বিশ্বাস পক্ষ এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, প্রতিপক্ষের লোকজন তাঁদের দুজনকে মারধর করেছে। এ বিষয়ে তাঁরা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

ভাঙচুরের শিকার প্রিন্স মন্ডলের মা লাভলী খাতুন বলেন, ‘সবেমাত্র আমার স্বামী মারা গেছেন। তাঁর মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। এরই মধ্যে আমাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমরা ভীতসন্ত্রস্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ছেলের বউ সুন্নাতি দুই শিশুসন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে।’

মন্ডল পক্ষের মো. নজরুল ইসলাম ওরফে ময়েন মন্ডল বলেন, ‘খলিশাখালী গ্রামের প্রভাবশালী মাহাজন ও তাঁর লোকজনের বিভিন্ন সময়ের হামলা, ভাঙচুর, চুরি ও হয়রানিতে আমাদের গ্রামের মানুষ অতিষ্ঠ। আমরা শান্তিপ্রিয় মানুষ। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

অভিযোগের বিষয়ে মাহাজন বিশ্বাস বলেন, ‘বাড়ির সামনে মলত্যাগকে কেন্দ্র করে আমাদের লোকজন মন্ডলদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে, এটা সঠিক। এ ঘটনায় আমাদের নামে মামলা হয়েছিল এবং আমরা হাজত খেটেছি। তবে হাজত থেকে বের হওয়ার পর প্রতিপক্ষের লোকজন আমাদের দুজনকেও মারধর করেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

পলাশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মুকুল বলেন, আগের দিনের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে ২৪ নভেম্বর কোনো সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, প্রতিপক্ষকে ফাঁসাতে এবং তাঁদের বিরুদ্ধে মামলা করার উদ্দেশ্যে হামলার ঘটনা সাজানো হচ্ছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া আরেকটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews