সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ীতে বাসের ভেতর জিম্মি দুই যাত্রী ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার, গ্রেফতার এক ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৭২৪ মামলা শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে চারজন গ্রেফতার যুক্তরাজ্য সফরে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ চারজন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিতঃ যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশের চেকপোস্টে চোরাই প্রাইভেটকার উদ্ধার: থানায় হস্তান্তর সংসদ সচিবালয়ের আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা কামনা

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ সোলেমান ওসমান (৪১)।

তুরাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ২: ৫০ ঘটিকায় তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোলেমান ওসমান তুরাগ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে তুরাগ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

তুরাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিল ও মশাল মিছিলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় সর্বমোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews