বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত পীরগঞ্জ –স্পীকার

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৭ Time View

ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি.

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আবহমান বাংলার চিরায়ত বৈশিষ্ট্যই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সোনার বাংলায় যেকোন ধর্মীয় উৎসবে হিন্দু -মুসলিম -বৌদ্ধ -খ্রিষ্টানসহ সকলের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত পীরগঞ্জ।

তিনি আজ নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলার খালাশ পীর কালী মন্দির চত্বর প্রাঙ্গণে ‘জয় মা সৎসঙ্গ’ কর্তৃক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা, ভজন কীর্তণ, ও প্রসাদ বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, পীরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেজন্য প্রশাসন প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করে থাকে। তিনি বলেন, মা-বোনসহ পরিবারের সকলে মিলে যেন ভাব-গাম্ভীর্য সহকারে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেজন্য সকলকে সচেষ্ট হতে হবে।

স্পীকার বলেন, ধর্ম যার উৎসব সবার। তাই সকলকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনে উদ্যোগী হতে হবে। এসময় তিনি যেকোন অনুষ্ঠানের পূর্বে তাঁর সাথে যোগাযোগ করলে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পীরগঞ্জ উপজেলার খালাশ পীর কালী মন্দিরের সভাপতি দুলাল সিংহ রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ৫নং মদনখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সেলিম মন্ডল, ৫নং মদনখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews