বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ডিএমপির জুলাই-২০২৬ মাসের অপরাধ সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করলেন আইজিপি ও ডিএমপি কমিশনার অপরাধ বিভাগে মিরপুর বিভাগ, থানায় মিরপুর থানা ও গোয়েন্দা বিভাগে ডিবি-ওয়ারী শ্রেষ্ঠ মাদক, ছিনতাই ও অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের জমি বিরোধের জেরে গোপালগঞ্জে হামলার অভিযোগ, আহত ৩ মিরপুরে পৃথক অভিযানে ৪ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ১ হাজার ৮১৮ মামলা মহম্মদপুরে সরকারি কাজে বাধা, প্রশাসনকে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মিছিল-সমাবেশে হাজারো নেতাকর্মী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার, মামলা ৫৮ মতিঝিল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জন গ্রেফতার ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

শরীয়তপুরে ব্যবসায়ীকে হাত-পা কেটে ফেলার হুমকির অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২০২ Time View

শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার মোড় সংলগ্ন মেইন সড়কের পাশে সম্প্রতি মাহবুব (৫২) নামে ব্যবসায়ীর সিএনজি শো-রুম, পাটর্স ও লেড ব্যবসা প্রতিষ্ঠান ভাঙুর করে ব্যবসায়িক প্রতিপক্ষরা। এঘটনায় মামলা করলে মামলা উঠিয়ে না নিলে ওই ব্যবসায়ীর হাত পা কেটে নেওয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ইসমাইল মোল্যা ও তাঁর ছেলে ইরাদ মোল্যার বিরুদ্ধে। এঘটনায় ব্যবসায়ী মাহবুব পালং মডেল থানায় এক সাধারণ ডায়েরী করেছেন। বুধবার (৬ নভেম্বর) দুপুরে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবসায়ী মাহবুব জানান, দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ী মাহবুবের সঙ্গে একই এলাকার ইসমাইল মোল্যা ও তার ছেলেদের ব্যবসায়িক বিরোধ চলে আসছিলো। তারই জেরে সম্প্রতি ইসমাইল মোল্যার ছেলে ইরাত মোল্যার নেতৃত্বে মাহবুবের ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় মাহবুব আদালতে মামলা করে এবং মাহবুবের মা সামসুন্নাহার বেগম বিভিন্ন দপ্তরে অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে মামলা উঠিয়ে নিতে ফের গত সোমবার মাহবুবের ব্যবসা প্রতিষ্ঠানে এসে তাঁর অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চড় থাপ্পর মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাহবুবের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হাত-পা কেটে ফেলার হুমকি দিয়ে চলে যায় ইসমাইল মোল্যা ও তার লোকজন। এঘটনায় মঙ্গলবার রাতে মাহবুব পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী মাহবুব বলেন, আমি নিরিহ ব্যবসায়ী। আমার প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা করায় আমাকে এসে হাত পা কেটে ফেলার হুমকি দিয়েছে ইসমাইল মোল্যা ও তার ছেলেরা। আমি ও আমার পরিবারের সদস্যরা ভয় আর আশঙ্কা নিয়ে দিন পার করছি। এদের হাত থেকে বাঁচতে চাই।
অন্যদিকে অভিযুক্ত ইসমাইল মোল্যা বলেন, জমিজমা পার্শ্ববর্তী এক বৃদ্ধা নারীর সঙ্গে মাহবুবের সঙ্গে বিরোধ চলছে। তাই আমি বিরোধ মিটানোর জন্য গিয়েছিলাম। সেখানে মাহবুব কে বলেছি, এখনতো আর সেই আগের আওয়ামী লীগের আমল নাই, যেমন খুশি করবি; তাহলে লোকজন তোর হাত পা কেটে ফেলবে।
এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews