ঢাকা, ০৪ আগস্ট ২০২৬ খ্রি.
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪৬৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ২৩ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৩ টি ট্রাক, ১১ টি সিএনজি ও ৬৪ টি মোটরসাইকেলসহ মোট ১০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯ টি বাস, ১৫ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২ টি বাস, ১৮ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৩৫ টি মোটরসাইকেলসহ মোট ১২৭ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১১৮ টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২ টি বাস, ২০ টি ট্রাক, ৩০ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি, ১২৪ টি মোটরসাইকেলসহ মোট ২৯৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩ টি বাস, ১০ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ৯০ টি মোটরসাইকেলসহ মোট ২৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, ২ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬১৮ টি গাড়ি ডাম্পিং ও ৩২০ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।