বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেফতার, মামলা ৬৪ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৮ মামলা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার প্রধানমন্ত্রীসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার: ডিবি প্রধানের প্রেস ব্রিফিং মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার সবুজবাগে বিএনপি কর্মী ইব্রাহীম পলাশ হত্যা মামলার রহস্য উন্মোচন; চারজন আইনের আওতায়, উদ্ধার বিচ্ছিন্ন হাত ও দুটি ছোরা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৯ জন গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার; বিপুল পরিমাণ ডিভাইস ও সিম উদ্ধার ডিএমপির মুগদা ও শেরেবাংলা নগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আজ সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল তারুণ্যের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ । এই প্রতিযোগিতায় নবম থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া রচনা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং
প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সচিব তার বক্তব্যের শুরুতেই শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্বাগত জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি শিক্ষার্থীদের সঠিক ভাষা চর্চা, সঠিক ব্যাকরণ, বাক্যের সঠিক ব্যবহার ও শুদ্ধ শব্দ চয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি শিক্ষার্থীদের কোনো রকম টেনশন থেকে বিরত থেকে রচনার বিষয়বস্তুকে কঠিনভাবে উপস্থাপন না করে সহজ ভাষায় উপস্থাপনের কথা বলেন।

তিনি বলেন তোমাদের মধ‌্য থেকে কেউ আগামী দিনে জাতীয় সংসদ সদস‌্য ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা হতে চাইলে নিজেকে ছোটবেলা থেকেই প্রস্তুত করতে হবে। তিনি শিক্ষার্থীদের ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews