ঢাকা, ০২ আগস্ট ২০২৬ খ্রি.
ডিএমপির মুগদা ও শেরেবাংলা নগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মুগদা থানা সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শান্ত মিয়া (২৭), ২। মোঃ সুমন সরদার (৩২), ৩। মোঃ নাজির হোসেন (২০), ৪। মোঃ খোকন মিয়া (২৪), ৫। মোঃ সোহান (২৪), ৬। রাজু আহমেদ (৩৩), ৭। রাকিব হোসেন (৩১) ও ৮। মোঃ সুমন শরীফ ওরফে মাইকেল (২২।
অপরদিকে শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ রাকিব (২১), ২। মোঃ সিয়াম হোসেন আকাশ (২৬), ৩। মোঃ রিমন (১৮), ৪। এবিএম নাসির উদ্দিন (৭০) ও ৫। রাজিব খান (৪০)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।