ঢাকা, ৩১ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর বংশাল এলাকায় চেকপোস্ট ডিউটি করাকালে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ তৌফিক ওরফে রাজা (৩৮)।
বংশাল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় বংশাল থানাধীন রায়সাহেব বাজার বিদ্যুৎ অফিসের সামনে চেকপোস্ট ডিউটি করাকালে তৌফিককে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা। এ ঘটনায় বংশাল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত তৌফিক মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে গাঁজা সংগ্রহ করে বংশাল থানাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে জানা যায়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।