বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করলেন আইজিপি পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার অনলাইন বিনিয়োগ প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে ফারুক আহমেদ শেরেবাংলা নগর এলাকায় লেক রোডে Ai Camera দ্বারা ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন ডিএমপির কমিশনার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৯৪ মামলা ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

অনলাইন বিনিয়োগ প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ০১ জুলাই ২০২৬ খ্রি.

অনলাইনে সহজে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বাবলু ওরফে সূর্য (২৪) ২। মোঃ শাহিন (২১) ৩। মোঃ তুষার মিয়া (২৫) ৪। মোঃ আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০) ৫। মোঃ লিখন ওরফে ইমন (২২) ও ৬। মোঃ শাকিল রানা (৩০)।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ) সূত্রে জানা যায়, বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে রুজুকৃত একটি মামলা ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হলে ফাইনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম মামলাটির তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে আসছে। প্রতারণার উদ্দেশ্যে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতির অপব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করে আসছিল।

প্রতারকরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত জনপ্রিয় ওয়েবসাইট ও ফেসবুক পেজের আদলে প্রায় একই ধরনের ডোমেইন ও পেজ তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করত। এসব ভুয়া প্ল্যাটফর্মে প্রকাশিত বিজ্ঞাপনে বিশ্বাস করে অনেকেই সেখানে উল্লেখিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ করতেন। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করা হতো।

ডিবি সূত্রে আরও জানা যায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় গাজীপুর জেলার আশুলিয়ার জিরানী বাজারস্থ কাবাব প্লাজায় অভিযান পরিচালনা করে বাবলু ওরফে সূর্য ও শাহিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় একই দিন রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় অভিযান পরিচালনা করে তুষার মিয়া, আতিকুর রহমান ওরফে নিরব রানা এবং লিখন ওরফে ইমনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১ জুলাই) ভোর আনুমানিক ৫:১৫ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রাখালিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল রানাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews