বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকির ঘটনায় বিপিজেএফের তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ ভেদরগঞ্জে ভূমি অফিসের অফিস সহকারীর সুনাম ক্ষুণ্নের অপচেষ্টার অভিযোগ নড়িয়ায় শেখ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ গোপালগঞ্জ হাসপাতালে ৫০ কোটি টাকার মালামাল ক্রয়ের কাগজপত্রের হদিস নেই যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ

নড়িয়ায় শেখ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১ Time View

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাঘিয়া এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীর মাঝে বিশুদ্ধ পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নড়িয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

এ সময় শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাই এই প্রচণ্ড গরমে এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সামান্য পানি ও বিস্কুট তুলে দিতে পেরে আমি আনন্দিত। উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে হবে।”

স্থানীয়রা জানান, শেখ মোহাম্মদ ইয়াসিন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাঁর এ উদ্যোগে পরীক্ষার্থীরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews