শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন ধামইরহাটে পুলিশের বড় অভিযানে ৬৮০ পিস টেপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিটিটিসি

বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। রবিউল ইসলাম (৪০) ২। মো. আজাদ (৩০) ও ৩। মো. রাজন (৩৪)।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবাধ বিক্রি রোধে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ০৬:২০ ঘটিকায় বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের মোট ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক এবং আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপরাধ দমনে এবং অবৈধ অস্ত্রের সরবরাহ বন্ধে ডিএমপির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews