স্টাফ রিপোর্টার:
নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬৮০ পিস নেশাজাতীয় টেপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎ পাড়া) গ্রামের হাফিজুর রহমান ও হাসিনা বেগম দম্পতির মেয়ে মোছাঃ লাইলী বেগম (৩৫) এবং ছেলে মোঃ হাসান আলী (৩০)। সম্পর্কে তারা ভাই-বোন।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ জুলাই বেলা ১১টা ৩০ মিনিটে ধামইরহাট থানার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজার বিএনপি অফিসের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ টিম অভিযান চালায়।
অভিযানকালে লাইলী বেগম ও হাসান আলীর কাছ থেকে ৬৮০ পিস নিষিদ্ধ টেপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে এই মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার অপরাধে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।