বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ পৃথক দুইটি অভিযানে চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জন গ্রেফতার বনানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি: ডেপুটি স্পীকার একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুইটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তুসহ একজন গ্রেফতার ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৬২ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার ডিবি মতিঝিল বিভাগের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ০ Time View

ঢাকা, ০৮ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০) ২। মোঃ মানিক সরদার (৫২) ও মোঃ লিটন (৫০)।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন রাত আনুমানিক ০৪:০০ ঘটিকায় স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মারা যান তিনি। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর ওয়ারী থানা পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ ও ডিএমপির লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত অটোরিকশা ১টি, ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ১টি ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন ৩টি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে চালকদের অজ্ঞান করে ছিনতাই করত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews