বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিটিটিসি SAARC পুনরুজ্জীবনে বাংলাদেশ-নেপালের ঐকমত্য, সংসদীয় কূটনীতি জোরদারে গুরুত্বারোপ ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে বিকাশ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, ডিজিটাল আর্থিক প্রতারণা প্রতিরোধে জোরালো সমন্বয়ের আহ্বান উত্তরা পশ্চিম থানার অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ১১টি আইফোন ও ১০০.৩৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৬ ফেসবুক পেইজের মাধ্যমে ইলিশ বিক্রির নামে প্রতারণা; সিটিটিসি কর্তৃক গ্রেফতার একজন বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ০ Time View

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৬৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, ৮ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১২২ টি মোটরসাইকেলসহ মোট ১৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬ টি বাস, ৩ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৪৭ টি মোটরসাইকেলসহ মোট ৩২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২ টি বাস, ৪১ টি ট্রাক, ৩৫ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৬৬ টি মোটরসাইকেলসহ মোট ২৮৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪ টি বাস, ৩ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫৫ টি সিএনজি ও ১২৬ টি মোটরসাইকেলসহ মোট ২৯১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৩ টি বাস, ৪৪ টি ট্রাক, ৩৯ টি কাভার্ডভ্যান, ৪৫ টি সিএনজি, ৩৩১ টি মোটরসাইকেলসহ মোট ৫৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৫ টি বাস, ১৩ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ১২২ টি মোটরসাইকেলসহ মোট ৩৮২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭ টি বাস, ৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ৮৭ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৩৭ টি গাড়ি ডাম্পিং ও ১৮৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews