ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ খ্রি:
আজ জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক কমিটির সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মো: শহিদুল ইসলাম, এমপি; মো: হাসান রাজীব প্রধান, এমপি; জহরত আদিব চৌধুরী, এমপি; মাহমুদা হাবীবা, এমপি; মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি; মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, এমপি এবং মো: আবুল হাসনাত, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং সদস্যগণের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্যগণ চীন-বাংলাদেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের গুরুত্ব নিয়ে পর্যালোচনা করেন।
বৈঠকে চীন-বাংলাদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময় এবং বাণিজ্য ঘাটতি নিরসনে অধিকতর বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।