স্টাফ রিপোর্টার, নরসিংদী:
মানবিক ও সামাজিক সংগঠন ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর নরসিংদীর মনোহরদী উপজেলা শাখার এক বছর মেয়াদি ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. ইমরুল কায়েস স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. ফারুক আহমেদ প্রধানকে সভাপতি এবং মো. আসাদুজ্জামান সাগরকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, মনোহরদী উপজেলায় রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগকালীন সহায়তা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: মো. মোরসালিন, মো. জুয়েল রানা ও মো. জুয়েল প্রধান; যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মাহতাব হোসেন, মো. হিরন বাদশা ও মো. মামুনুর রশীদ নাহিদ; সিনিয়র সাংগঠনিক সম্পাদক: মাওলানা আলী হোসেন; সাংগঠনিক সম্পাদক: মোস্তাকিম বিল্লাহ শাকিল ও আরিফুল ইসলাম অরুন; অর্থ সম্পাদক: সোহেল মাহফুজ; উপ-অর্থ সম্পাদক: মো. ইব্রাহিম রাকিব; দপ্তর সম্পাদক: দাহিয়াতুল কালবি; উপ-দপ্তর সম্পাদক: মো. নাজমুল হক; তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাওলানা এমরুল ইসলাম; জনসংযোগ সম্পাদক: হাদিউল ইসলাম; উপ-জনসংযোগ সম্পাদক: আব্দুল্লাহ আল মোমেন; মহিলা বিষয়ক সম্পাদক: রুমাঈয়া আফরোজ কবিতা; আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট সাজেদা খানম; পরিকল্পনা বিষয়ক সম্পাদক: রাহাত সরকার মুন্না; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো. সৈকত রহমান; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. মারুফ আহম্মেদ; সাহিত্য ও পাঠাগার সম্পাদক: সাইফ আহমেদ জাকারিয়া; আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক: মো. শরীফ আহমেদ; ধর্ম বিষয়ক সম্পাদক: মুফতী জুবায়ের আহমেদ; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: মো. আল ইমরান; ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মু. কায়সার আলম; প্রবাসী কল্যাণ সম্পাদক: মো. জাকির হোসেন; শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক: মো. সাকিব ও পারভেজ; এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তোফাজ্জল হোসেন, মো. সাইফিন আহমেদ সৌরভ ও শাকিল সালিহীন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর মনোহরদী উপজেলায় রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে মানবসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।