শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিপিজেএফের মানববন্ধন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ২৯ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩২৫৭ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত আইইডি সদৃশ বস্তু উদ্ধার, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সফল নিষ্ক্রিয়করণ

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২ Time View

শরীয়তপুর প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) উদ্যোগে আলোচনা সভা ও ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার বিকালে শহরের চৌরঙ্গী মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়।
দৈনিক হুংকারের নির্বাহী সম্পাদক, সিনিয়র সাংবাদিক এম. হারুন অর রশিদের সভাপতিত্বে ও শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক দিনকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক হুংকারের নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশিদকে সভাপতি, চ্যানেল এস এর শরীয়তপুর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুলকে সাংগঠনিক সম্পাদক, আমাদের সময় এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দকে কোষাধ্যক্ষ ও নওরোজের শরীয়তপুর জেলা প্রতিনিধি কাওছার হোসেন দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়। 

এছাড়াও সৈকত চন্দ্র দত্ত (গণমুক্তি), ফিরোজ খান (ডেইলী ইন্ড্রাস্টি), আলী আহম্মেদ মোল্লা (মাতৃছায়া), শাহ জানে আলম টুটুল (স্বদেশ বিচিত্রা), সোহাগ সরদার (ডেইলী আর্থ), মোস্তফা সরদার (সমাবেশ), ইনছান সরদার (ভোরের আওয়াজ), মনির হোসেন (খবরের আলো)-কে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন হবে পেশাদার, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে। সকলের সহযোগিতায় একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সাংবাদিক সংগঠন গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews