শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিপিজেএফের মানববন্ধন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ২৯ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩২৫৭ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত আইইডি সদৃশ বস্তু উদ্ধার, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সফল নিষ্ক্রিয়করণ

৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ খ্রি.

ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল ৭০ (সত্তর) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম-১। মোঃ রমজান চৌধুরী (২০)।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল সকাল ০৬:৪০ ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পার্শ্বে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ রমজান চৌধুরী নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে ৭০ (সত্তর) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়ি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews