শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত আইইডি সদৃশ বস্তু উদ্ধার, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সফল নিষ্ক্রিয়করণ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পীকার মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জন গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ যাত্রাবাড়ী থানায় চুরির মামলার রহস্য উদ্‌ঘাটনসহ স্বর্ণালংকার উদ্ধার; একজন গ্রেফতার

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত আইইডি সদৃশ বস্তু উদ্ধার, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সফল নিষ্ক্রিয়করণ

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি আইইডি (Improvised Explosive Device) সদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

আজ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬:১৫টা থেকে ৬:৩০টার মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। সন্দেহবশত ছাতাটি পরীক্ষা করে এর ভেতরে আইইডি সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে এলাকাটি কর্ডন করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করেন।

খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে আইইডি সদৃশ বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কোনো ধরনের হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার প্রকৃত কারণ এবং বস্তুটির উৎস উদঘাটনে সংশ্লিষ্ট ইউনিট তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews