শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত আইইডি সদৃশ বস্তু উদ্ধার, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সফল নিষ্ক্রিয়করণ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পীকার মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জন গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ যাত্রাবাড়ী থানায় চুরির মামলার রহস্য উদ্‌ঘাটনসহ স্বর্ণালংকার উদ্ধার; একজন গ্রেফতার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২ Time View

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২৪০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২৯ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ১৯ টি মোটরসাইকেলসহ মোট ১৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৮ টি বাস, ৩ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৫৬ টি মোটরসাইকেলসহ মোট ১৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২৬ টি বাস, ৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ১১৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০০ টি বাস, ৫০ টি ট্রাক, ৩৯ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৯১ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৫ টি বাস, ৩ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ১১৩ টি মোটরসাইকেলসহ মোট ২৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৮ টি বাস, ২১ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি, ১৪৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৯৪ টি বাস, ২৪ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ৭৮ টি মোটরসাইকেলসহ মোট ৩১৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭১ টি বাস, ৬ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ৭৬ টি মোটরসাইকেলসহ মোট ২৮১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৭৬ টি গাড়ি ডাম্পিং ও ২৯২ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews