শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত আইইডি সদৃশ বস্তু উদ্ধার, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সফল নিষ্ক্রিয়করণ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পীকার মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জন গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ যাত্রাবাড়ী থানায় চুরির মামলার রহস্য উদ্‌ঘাটনসহ স্বর্ণালংকার উদ্ধার; একজন গ্রেফতার

যাত্রাবাড়ী থানায় চুরির মামলার রহস্য উদ্‌ঘাটনসহ স্বর্ণালংকার উদ্ধার; একজন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২ Time View

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় সংঘটিত একটি চুরির মামলার রহস্য উদ্‌ঘাটন, স্বর্ণালংকার উদ্ধার এবং চুরির সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- ফাতেমা আক্তার মেঘনা (১৮)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ধলপুরের একটি বাসায় স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন তমরুদ্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি ফাতেমা আক্তার মেঘনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে চুরি যাওয়া ০১ ভরি ১২ আনা ৩ রতি ১ পয়েন্ট ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews