শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিপিজেএফের মানববন্ধন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ২৯ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩২৫৭ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত আইইডি সদৃশ বস্তু উদ্ধার, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সফল নিষ্ক্রিয়করণ

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩২৫৭ মামলা

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৩২৫৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২৬ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৪৮ টি মোটরসাইকেলসহ মোট ১৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৫ টি বাস, ৫ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ১৪৮ টি মোটরসাইকেলসহ মোট ২৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০১ টি বাস, ২৪ টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৬৮ টি সিএনজি ও ১৯৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮৭ টি বাস, ৪৪ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ১৪৩ টি মোটরসাইকেলসহ মোট ৪৫০ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৪ টি বাস, ৩ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১৫৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৭২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৯ টি বাস, ২২ টি ট্রাক, ৪০ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি, ৩৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৬৭০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২ টি বাস, ৩৩ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১২৬ টি মোটরসাইকেলসহ মোট ৪০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮৬ টি বাস, ৬ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১২৭ টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৯০৮ টি গাড়ি ডাম্পিং ও ৪২৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৩ জুলাই ও ২৪ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews