শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিপিজেএফের মানববন্ধন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ২৯ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩২৫৭ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত আইইডি সদৃশ বস্তু উদ্ধার, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সফল নিষ্ক্রিয়করণ

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ০ Time View

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার বেঁদেপল্লীর যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী এবং অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ ইয়াসিন।

শনিবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় কীর্তিনাশা নদীর তীরবর্তী বেঁদেপল্লীতে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা, নারী-পুরুষ, যুবক ও বৃদ্ধরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেঁদেপল্লীর যুবকদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে হলে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি এবং অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

বেঁদেপল্লীর যুবকরা বলেন, “আমরা আগে খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী না থাকায় নিয়মিত খেলতে পারতাম না। শেখ ইয়াসিন আমাদের জন্য ক্রীড়া সামগ্রী দিয়ে যে সহযোগিতা করেছেন, এতে আমরা খুবই আনন্দিত। তাঁর এই উদ্যোগ আমাদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।”

নগদ অর্থ সহায়তা পাওয়া অসহায় ব্যক্তিরা বলেন, “আমরা অনেক কষ্টে জীবনযাপন করি। এই সহযোগিতা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। আল্লাহ শেখ ইয়াসিনকে উত্তম প্রতিদান দিন।”

স্থানীয়রা জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শেখ মোহাম্মদ ইয়াসিন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews