ঢাকা, ২৫ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ২৯ জন ও উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জন এবং সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে খয়েরী রংয়ের ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাট, ১টি সান লাইট ব্যাটারীর অংশ, ছাতার রডের খন্ডিত অংশ, ০৯ ভোল্ট ব্যাটারির খন্ডিত অংশ, বিয়ারিং এর ১২টি বল, জিআই পাইপের খন্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ৫০ টাকার নোটের ইয়াবা সেবনের সরঞ্জাম পাইপ, ১ টি বোতলের কর্ক, এক টুকরা ফুয়েল পেপার এবং ১টি মাথা খোলা গ্যাস লাইট, ১৬ টি মোবাইল, ২১ টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০ টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ৪৪৩ টি সিমকার্ড ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।