রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ: এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আমন্ত্রণ গ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার মানবসেবার প্রত্যয়ে মনোহরদীতে উৎসর্গ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যাত্রাবাড়ী, মুগদা ও বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জন গ্রেফতার শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিপিজেএফের মানববন্ধন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ২৯ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত

ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ: এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আমন্ত্রণ গ্রহণ

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ০ Time View

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ খ্রিঃ:

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (UNOPS)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ ভারপ্রাপ্ত স্পীকারকে প্রধান অতিথি হিসেবে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করে। ভারপ্রাপ্ত স্পীকার কায়সার কামাল আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে দেশের সামগ্রিক নারী উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে ভারপ্রাপ্ত স্পীকার বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সমতাভিত্তিক সুশাসন নিশ্চিত করতে এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন, যা জাতিসংঘের এই এসডিজি প্রকল্পগুলোর মূল উদ্দেশ্যের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews