বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে বিকাশ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, ডিজিটাল আর্থিক প্রতারণা প্রতিরোধে জোরালো সমন্বয়ের আহ্বান উত্তরা পশ্চিম থানার অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ১১টি আইফোন ও ১০০.৩৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৬ ফেসবুক পেইজের মাধ্যমে ইলিশ বিক্রির নামে প্রতারণা; সিটিটিসি কর্তৃক গ্রেফতার একজন বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত ভারপ্রাপ্ত স্পীকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক আজ, টানেলে ব্রিফিং ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ: এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আমন্ত্রণ গ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার মানবসেবার প্রত্যয়ে মনোহরদীতে উৎসর্গ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফেসবুক পেইজের মাধ্যমে ইলিশ বিক্রির নামে প্রতারণা; সিটিটিসি কর্তৃক গ্রেফতার একজন

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১১ Time View

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ খ্রি.

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছ ও বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতের নাম- মোঃ অনিক শেখ (২১)।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২:০০ ঘটিকায় নড়াইল জেলার কালিয়া থানার আমতলা (পূর্ব পাড়া) এলাকায় সিটিটিসি’র সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, অনিক শেখ দীর্ঘদিন ধরে ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রথমে প্যাকেজিং খরচ বাবদ ৫৫০ টাকা এবং বিভিন্ন অজুহাতে আরও টাকা আদায় করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। অভিযোগের ভিত্তিতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলা রুজু করা হয়।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে প্রাপ্ত গোপন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৮টি সিম কার্ড, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক শেখ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা জানায়। সে তার সহযোগীদের নিয়ে প্রায় ৩ বছর ধরে একই কৌশলে দেশের বিভিন্ন স্থানের মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews