বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে বিকাশ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, ডিজিটাল আর্থিক প্রতারণা প্রতিরোধে জোরালো সমন্বয়ের আহ্বান উত্তরা পশ্চিম থানার অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ১১টি আইফোন ও ১০০.৩৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৬ ফেসবুক পেইজের মাধ্যমে ইলিশ বিক্রির নামে প্রতারণা; সিটিটিসি কর্তৃক গ্রেফতার একজন বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত ভারপ্রাপ্ত স্পীকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক আজ, টানেলে ব্রিফিং ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ: এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আমন্ত্রণ গ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার মানবসেবার প্রত্যয়ে মনোহরদীতে উৎসর্গ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

উত্তরা পশ্চিম থানার অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ১১টি আইফোন ও ১০০.৩৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৬

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বিদেশ থেকে আমদানিকৃত ১১টি আইফোন ও ১০০.৩৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মহিদুল ইসলাম (৩৬) ২। মো. আমিনুল হক বিপ্লব (৩৬) ৩। জয়নব বেগম (৪০) ৪। ফিরোজা আলী বেগম (৪৪) ৫। নুর আজাহার (৬০) ও ৬। মো. আজিজুল হক (৩৭)।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ২ নম্বর বাসার সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবৈধভাবে বিদেশ থেকে আমদানিকৃত ১১টি আইফোন মোবাইল ফোন এবং ১০০.৩৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews