ঢাকা, ৩১ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতের নাম- মোঃ খোকন (৫২)।
শুক্রবার (৩১ জুলাই) বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ডিবি মতিঝিল বিভাগের টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন শনির আখরা স্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা টু চট্টগ্রাম গামী মহাসড়কের অভিযান পরিচালনা করে খোকনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৬০০০ পিস ইয়াবা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।