বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেফতার, মামলা ৬৪ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৮ মামলা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার প্রধানমন্ত্রীসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার: ডিবি প্রধানের প্রেস ব্রিফিং মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার সবুজবাগে বিএনপি কর্মী ইব্রাহীম পলাশ হত্যা মামলার রহস্য উন্মোচন; চারজন আইনের আওতায়, উদ্ধার বিচ্ছিন্ন হাত ও দুটি ছোরা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৯ জন গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার; বিপুল পরিমাণ ডিভাইস ও সিম উদ্ধার ডিএমপির মুগদা ও শেরেবাংলা নগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেফতার, মামলা ৬৪

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ০ Time View

ঢাকা, ০৪ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬৪ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৭ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৭১জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জন এবং সিটিটিসি বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেন্সিডিল, ১ টি ওয়ান শাটারগান, ১ টি সামুরাই, ১৭ টি মোবাইল ফোন, ৩০ টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১০৮০ টাকা ও ২৮ লাখ জালনোট উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews