ঢাকা, ১২ আগস্ট ২০২৬ খ্রি.
রাজধানীর মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮ জনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। রিফাত উল্লাহ (২১), ২। আনারুল (৫০), ৩। মোঃ আব্দুর রাজ্জাক (৩০), ৪। সোহাগ মিয়া (২০), ৫। মোঃ জাকির হোসেন (১৯), ৬। মোঃ শাকিল (৩০), ৭। মোঃ সায়েম হাসান (১৯), ও ৮। মোঃ ফেরদৌস মৃধা (২১)।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) মতিঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।