বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ডিএমপির জুলাই-২০২৬ মাসের অপরাধ সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করলেন আইজিপি ও ডিএমপি কমিশনার অপরাধ বিভাগে মিরপুর বিভাগ, থানায় মিরপুর থানা ও গোয়েন্দা বিভাগে ডিবি-ওয়ারী শ্রেষ্ঠ মাদক, ছিনতাই ও অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের জমি বিরোধের জেরে গোপালগঞ্জে হামলার অভিযোগ, আহত ৩ মিরপুরে পৃথক অভিযানে ৪ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ১ হাজার ৮১৮ মামলা মহম্মদপুরে সরকারি কাজে বাধা, প্রশাসনকে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মিছিল-সমাবেশে হাজারো নেতাকর্মী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার, মামলা ৫৮ মতিঝিল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জন গ্রেফতার ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

ডিএমপির জুলাই-২০২৬ মাসের অপরাধ সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করলেন আইজিপি ও ডিএমপি কমিশনার অপরাধ বিভাগে মিরপুর বিভাগ, থানায় মিরপুর থানা ও গোয়েন্দা বিভাগে ডিবি-ওয়ারী শ্রেষ্ঠ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ০ Time View

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা ও উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এবং ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

অপরাধ বিভাগে শ্রেষ্ঠ মিরপুর

জুলাই-২০২৬ মাসে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে মিরপুর বিভাগ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

থানাগুলোর মধ্যে মিরপুর থানা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছে। দ্বিতীয় স্থান অর্জন করেছে উত্তরা-পশ্চিম থানা এবং তৃতীয় হয়েছে বাড্ডা থানা।

শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শামীম হোসেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আবদুল্লাহ আল মামুন, পিপিএম।

এসআই ও এএসআই ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠ

শ্রেষ্ঠ এসআই হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন পল্লবী থানার এসআই মোঃ সাইফুল ইসলাম। দ্বিতীয় হয়েছেন ভাটারা থানার এসআই দেবাশীষ মন্ডল এবং তৃতীয় স্থান অর্জন করেছেন পল্টন মডেল থানার এসআই অমিত কুমার বিশ্বাস।

এএসআইদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন যাত্রাবাড়ী থানার এএসআই নাজমুল ইসলাম এবং দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই নাদের আলী।

গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠ ডিবি-ওয়ারী

ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে গোয়েন্দা-ওয়ারী বিভাগ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, পিপিএম-সেবা।

ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ ট্রাফিক-ওয়ারী

ট্রাফিক বিভাগের মধ্যে ট্রাফিক-ওয়ারী বিভাগ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মিরপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মোঃ সামসুদ্দীন সরকার এবং দ্বিতীয় হয়েছেন যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সার্জেন্ট মোঃ শাহরিয়ার খান।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, উত্তম কাজের স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহিত করবে এবং ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তাদের কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews