ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ খ্রি.
রাজধানীর মিরপুরে পৃথক দুই অভিযান পরিচালনা করে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ রাব্বি খলিফা (১৯) ২। মোঃ সোহেল সরদার (৩৭) ৩। সুজন (১৯) ও ৪। মোঃ বাবু ((২৬)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর আনুমানিক ০৪:১০ ঘটিকায় থানা পুলিশের টহল দল মিরপুর মডেল থানাধীন সনি স্কয়ার কমপ্লেক্স এলাকা থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে রাব্বি, সোহেল, সুজনকে গ্রেফতার করে।
অপরদিকে, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ১০:১০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ নম্বর গোল চত্বর হোপের গলি থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে বাবুকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।