বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ডিএমপির জুলাই-২০২৬ মাসের অপরাধ সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করলেন আইজিপি ও ডিএমপি কমিশনার অপরাধ বিভাগে মিরপুর বিভাগ, থানায় মিরপুর থানা ও গোয়েন্দা বিভাগে ডিবি-ওয়ারী শ্রেষ্ঠ মাদক, ছিনতাই ও অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের জমি বিরোধের জেরে গোপালগঞ্জে হামলার অভিযোগ, আহত ৩ মিরপুরে পৃথক অভিযানে ৪ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ১ হাজার ৮১৮ মামলা মহম্মদপুরে সরকারি কাজে বাধা, প্রশাসনকে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মিছিল-সমাবেশে হাজারো নেতাকর্মী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার, মামলা ৫৮ মতিঝিল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জন গ্রেফতার ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে মানুষের আস্থা ধরে রাখতে হবে : আইজিপি

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৪১৮ Time View

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম বলেছেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা যেভাবে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের ভরসা ও আস্থা অর্জন করেছেন আগামী দিনেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে আস্থার জায়গাটা ধরে রাখতে হবে। আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ডিএমপির সদস্যদের ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম-বার, পিপিএম এবং সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানে শুভেচ্ছো বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
ইফতার ও দোয়া মাহফিলের আগে আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পুলিশ প্রধান বলেন, পুলিশ সদস্যদের চিকিৎসাসহ যে কোনো সমস্যায় যা করা দরকার তাই করা হবে। আমরা তাদের সমস্যা সমাধান করে যাচ্ছি। এর প্রতিফলনও আমরা পাচ্ছি। বাংলাদেশ পুলিশ একটি সুশৃংখল বাহিনী। তারা তাদের দায়িত্ব যেভাবে পেশাদারিত্বের সাথে পালন করছে, তাতে আমরা গর্ববোধ করি। আসন্ন ঈদে শুধু ঢাকা শহর নয়, সারা দেশের মানুষ যখন তাদের গ্রামের বাড়িতে যায় তখন আমরা নিরাপত্তা দিয়ে থাকি যাতে দেশের মানুষ ঈদের আনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারেন।
ডিএমপি কমিশনার বলেন, অগ্নিঝরা মার্চ আমাদের স্বাধীনতার মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহ্বানে আমাদের পূর্বসূরী পুলিশ সদস্যরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন এই রাজারবাগের পবিত্র মাটি থেকে। সেই সব বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন, রমজানে ঢাকা শহরের কর্মজীবী মানুষ ইফতারের আগে যাতে নির্বিঘ্নে বাসায় পৌঁছতে পারে সে জন্য আমাদের তৎপরতা থাকে। ট্রাফিক পুলিশ সদস্যের পাশাপাশি ক্রাইম বিভাগও ইফতারের আগে যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন। নগরবাসী যখন ঈদের ছুটিতে বাড়িতে যায় তখন তাদের সম্পত্তি আমাদের জিম্মাদার হিসেবে রেখে যায়। সেই জিম্মাদার হিসেবে পবিত্র দায়িত্ব আমাদের অফিসাররা পূর্বে যেভাবে পালন করেছেন এবারও একইভাবে ঈদ ও ঈদ পরবর্তী সময়ে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হব।
ইফতার ও দোয়া মাহফিলে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews