মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯৪ জন গ্রেফতার মাতারবাড়ি প্রকল্প ও জাপানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা দূর করার দাবি বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেফতার ১৬ মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১২৫৪ মামলা

মাতারবাড়ি প্রকল্প ও জাপানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা দূর করার দাবি বিরোধীদলীয় নেতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সংসদ ও রাজপথে সক্রিয় থাকার ঘোষণা

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় সংসদ সদস্যদের সমন্বয়ে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, মাতারবাড়ি চুক্তি ও মাতারবাড়ি প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করার দাবি জানানো হয়। পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারের ডিলার নিয়োগ, সংবিধান সংশোধন এবং জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য কোনো দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে সরকারকে স্বচ্ছতা নিশ্চিত করে জনগণের সামনে প্রকৃত তথ্য প্রকাশ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের অপচেষ্টা চলছে বলেও তিনি মতামত ব্যক্ত করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে এবং রাজপথে সর্বদা তৎপর থাকবে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদীরা সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন স্থানে গুপ্ত হামলার ঘটনা ঘটছে।

তিনি ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বৈঠকে দেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক পরিবেশ এবং চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews