বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ডিএমপির জুলাই-২০২৬ মাসের অপরাধ সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করলেন আইজিপি ও ডিএমপি কমিশনার অপরাধ বিভাগে মিরপুর বিভাগ, থানায় মিরপুর থানা ও গোয়েন্দা বিভাগে ডিবি-ওয়ারী শ্রেষ্ঠ মাদক, ছিনতাই ও অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের জমি বিরোধের জেরে গোপালগঞ্জে হামলার অভিযোগ, আহত ৩ মিরপুরে পৃথক অভিযানে ৪ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ১ হাজার ৮১৮ মামলা মহম্মদপুরে সরকারি কাজে বাধা, প্রশাসনকে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মিছিল-সমাবেশে হাজারো নেতাকর্মী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার, মামলা ৫৮

মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬৯ Time View

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর ছেলে ও মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী। তিনি বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম হাসান। তিনি বলেন, মানবিক সহায়তার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।

এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অনেক বড় স্বস্তি ও অনুপ্রেরণা।

অনুষ্ঠান শেষে অতিথিরা ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews