বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ডিএমপির জুলাই-২০২৬ মাসের অপরাধ সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করলেন আইজিপি ও ডিএমপি কমিশনার অপরাধ বিভাগে মিরপুর বিভাগ, থানায় মিরপুর থানা ও গোয়েন্দা বিভাগে ডিবি-ওয়ারী শ্রেষ্ঠ মাদক, ছিনতাই ও অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের জমি বিরোধের জেরে গোপালগঞ্জে হামলার অভিযোগ, আহত ৩ মিরপুরে পৃথক অভিযানে ৪ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ১ হাজার ৮১৮ মামলা মহম্মদপুরে সরকারি কাজে বাধা, প্রশাসনকে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মিছিল-সমাবেশে হাজারো নেতাকর্মী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার, মামলা ৫৮

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মহান জাতীয় সংসদের সকল সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন উল্লেখ করে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

এরপর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাতওয়ারী বিভাজন ও ব্যয় পরিকল্পনা এবং ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের অধীন সকল সংস্থার খাতওয়ারী বাজেট ও ব্যয় বিভাজন সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১,০৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮,৬৩৮ কোটি ৭৯ লক্ষ টাকা এবং উন্নয়ন বাজেট ২,৪৬০ কোটি ২১ লক্ষ টাকা।

বৈঠকে কমিটির সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ, এমপি, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, এমপি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি, মীর শাহে আলম, এমপি, মোঃ কামরুজ্জামান, এমপি, মোঃ মনোয়ার হোসেন, এমপি, শিরীন সুলতানা, এমপি, মোঃ নুরুল ইসলাম, এমপি এবং মোঃ আব্দুল বাতেন, এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews