শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জন গ্রেফতার, মামলা ৪৪ উত্তরায় ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতি: ৫ ডাকাত গ্রেফতার, অস্ত্র-গুলি ও ১২ লাখ টাকা উদ্ধার সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান: গোয়েন্দা পুলিশের অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার ডিএমপির মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৯ জন গ্রেফতার জনগণের সরকার সবার সহায়তায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে: চীফ হুইপ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ডিএমপির জুলাই-২০২৬ মাসের অপরাধ সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করলেন আইজিপি ও ডিএমপি কমিশনার অপরাধ বিভাগে মিরপুর বিভাগ, থানায় মিরপুর থানা ও গোয়েন্দা বিভাগে ডিবি-ওয়ারী শ্রেষ্ঠ মাদক, ছিনতাই ও অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের

সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান: গোয়েন্দা পুলিশের অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ খ্রি.

সরকারি অফিসের উপসচিবের স্বাক্ষর জাল ও ভুয়া নিয়োগপত্র প্রদান করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ওয়ারী) বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ বাবলু কাজী (৬০)।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা মহানগরের পল্লবী থানাধীন মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেফতার করা হয়।

ডিবি ওয়ারী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র দিয়ে আসছিল। গত ২৫ জুন থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ফরিদপুরের নগরকান্দা এলাকার ভুক্তভোগী মোঃ সবুজ সরকারের কাছ থেকে চাকরির ভুয়া আশ্বাস দিয়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। গ্রেফতারের সময় তার নিকট থেকে বাংলাদেশ সরকারের সীলযুক্ত ও জাল স্বাক্ষরিত ভুয়া নিয়োগ আদেশ, যোগদানপত্র, প্রজ্ঞাপন এবং নকল হাজিরা খাতা উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি অত্যন্ত চতুর ও সংঘবদ্ধ। তারা সাধারণ মানুষের সমাগম বেশি এমন সরকারি অফিসগুলোকে টার্গেট করত। চক্রের একজন সদস্য নিজেদের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাকিরা ড্রাইভার বা অফিস সহকারী সেজে সরকারি অফিসে অবাধে বিচরণ করত। ফলে চাকরিপ্রার্থীরা সহজে তাদের বিশ্বাস করত। বিশ্বাস অর্জনের জন্য তারা কোনো পরীক্ষা ছাড়াই চাকরি পাইয়ে দেওয়ার চুক্তি করত এবং বলত ‘চাকরিতে যোগদানের পর টাকা দিলেই হবে’। ভুয়া নিয়োগপত্র ও প্রজ্ঞাপন হাতে দেওয়ার পর ভুক্তভোগীদের ভুয়া হাজিরা খাতায় সই করিয়ে প্রথম ১-২ মাস নিজেদের পকেট থেকে ‘বেতন’ হিসেবে কিছু টাকাও দিত তারা। এরপর বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি যোগাযোগ বন্ধ করে গা ঢাকা দিত।

এই ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews