শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শনির আখড়ায় ট্রাফিক সার্জেন্টের হেলমেট চুরি, মাইক্রোবাস চালক আটক ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা শেরেবাংলা নগর থানার চেকপোস্টে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার ডিএমপির হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার এআই প্রযুক্তিতে চিকিৎসকের পরিচয় ব্যবহার করে ভুয়া ওষুধের বিজ্ঞাপন: ডিবির অভিযানে গ্রেফতার ২ সূত্রাপুরে দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫ ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, গ্রেফতার তিন ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ১০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া-স্পীকার

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯৭ Time View

ঢাকা, ২২ মে, ২০২৬ খ্রিঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া।

তিনি আজ (শুক্রবার) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ছবির গল্প’ কর্তৃক প্রকাশিত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ছবির গল্পের উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. আহমেদ মোস্তফা নোমান এবং ছবির গল্প’র সমন্বয়ক সাদমান সাকিব। মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং পাবনা-৫ আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ আসনের সংসদ-সদস্য হাবিবুর রহমান হাবিব।

বর্ষপঞ্জিটিতে ‘ছবির গল্প’র প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের ক্যামেরায় ধারণকৃত আলোকচিত্র এবং ছবির গল্পের টিমের লেখনীর মাধ্যমে দেশনেত্রীর বর্ণাঢ্য জীবনের বিশেষ ১২টি দিক ফুটে উঠেছে।

অনুষ্ঠানে ‘ছবির গল্প: সবার আগে দেশপ্রেম’ প্রতিপাদ্যে তারেক রহমানকে নিয়ে বিগত নব্য-বাকশালী সরকারের ব্যাপক মিথ্যা প্রচারের জবাবে সত্যকে তুলে ধরতে শিক্ষার্থীদের নিয়ে ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শন করেন ছবির গল্প।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বেগম খালেদা জিয়া আমার রাজনৈতিক অনুপ্রেরণা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোটি মানুষের অশ্রুবিসর্জন তাঁকে জনমানুষের নেত্রী হিসেবে প্রমাণিত করেছে।

স্পীকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬ মার্চ, ১৯৭১ এ স্বাধীনতার ঘোষণা প্রদান না করলে বাংলাদেশের জন্ম হতো কি-না সংশয় থেকে যায়। জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত বিজয় লাভ করে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা প্রদানে অনুপ্রেরণা যুগিয়েছেন।

জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মণি, এমপি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দেয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন বেগম খালেদা জিয়া। অনেকেই বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন কিন্তু জিয়া পরিবারের কোন প্রত্যাবর্তন নেই। তিনি বলেন, জিয়া পরিবার না থাকলে বাংলাদেশ থাকতো কি না সে বিষয়ে আমি সন্দিহান। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইজ ইক্যুইভ্যালেন্ট টু বাংলাদেশ।

স্পীকার এসময় বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন এবং ছবির গল্প’র আলোকচিত্রী খালেদ হোসাইন পরাগসহ টিমের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর, আরিফা সুলতানা রুমা, দীপিকা বিনতে হোসাইনসহ সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ-সদস্যবৃন্দ, ছবির গল্প টিমের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews