ঢাকা, ২০ আগস্ট ২০২৬ খ্রি.
ডিএমপির হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। নুর হোসেন ২। মোঃ ঝলক (১৯) ৩। মোঃ হারুন (৪২) ৪। মোঃ জাবিউল্লাহ (১৯) ৫। মোঃ মানিক (৩০) ৬। শুভ রাজবংশী (২১) ৭। মোহাঃ শাহজাহান (৩২) ৮। সুজন আলী (৩০) ৯। মোহাঃ সেন্টু (৩৫) ১০। রাফি (৩০) ও ১১। মোঃ রাশেদ (৪০)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।