শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শনির আখড়ায় ট্রাফিক সার্জেন্টের হেলমেট চুরি, মাইক্রোবাস চালক আটক ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা শেরেবাংলা নগর থানার চেকপোস্টে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার ডিএমপির হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার এআই প্রযুক্তিতে চিকিৎসকের পরিচয় ব্যবহার করে ভুয়া ওষুধের বিজ্ঞাপন: ডিবির অভিযানে গ্রেফতার ২ সূত্রাপুরে দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫ ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, গ্রেফতার তিন ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ১০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ২০ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৩২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১৪৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮ টি বাস, ৭ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫ টি বাস, ১ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৬৮ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৩২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫ টি বাস, ১৯ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ২ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান,১৫ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯ টি বাস, ৩১ টি ট্রাক, ৪৬ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি, ১৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮ টি বাস, ১৪ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২৫২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৭ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৪৩ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews