শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শনির আখড়ায় ট্রাফিক সার্জেন্টের হেলমেট চুরি, মাইক্রোবাস চালক আটক ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা শেরেবাংলা নগর থানার চেকপোস্টে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার ডিএমপির হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার এআই প্রযুক্তিতে চিকিৎসকের পরিচয় ব্যবহার করে ভুয়া ওষুধের বিজ্ঞাপন: ডিবির অভিযানে গ্রেফতার ২ সূত্রাপুরে দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫ ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, গ্রেফতার তিন ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ১০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

১০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২ Time View

ঢাকা, ২০ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ নুর নবী (৬৭) ও মোঃ আব্দুর রহমান (২৩)।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২০ আগস্ট) আনুমানিক বিকাল ০৪:০৫ ঘটিকায় মুগদা থানাধীন বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের ২ নম্বর গেটের বিপরীত পাশে টিটিপাড়া বায়তুল্লাহ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews