বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বিএনপির সমাবেশে আহত সাংবাদিকদের পাশে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৪৬৩ Time View

শনিবার সমাবেশের নামে বিএনপি’র তান্ডব চলাকালীন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল গণমাধ্যমকর্মী আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)।
সমাবেশের নামে বিএনপি’র ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পর থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আহত সাংবাদিকদের খোঁজখবর নেয়া হচ্ছে। ডিএমপি মিডিয়া সেন্টারের মাধ্যমে আহত সাংবাদিকদের তালিকা করে শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া হচ্ছে।
২৮ অক্টোবর সাংবাদিকরা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এ সকল হৃদয়বান সাংবাদিককে কমিশনার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
গত শনিবারের বিএনপির ধ্বংসযজ্ঞের সার্বিক পরিস্থিতি নিয়ে রাত সাড়ে দশটায় সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেছিলেন, সাংবাদিকরা পুলিশের বন্ধু। তারা জাতির বিবেক। সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও পুলিশ সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।
প্রসঙ্গত, শনিবার সমাবেশের অনুমতি নিয়ে কাকরাইল, ফকিরাপুল, বিজয়নগরসহ আশপাশ এলাকায় বিএনপি আগুন দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের আতংক সৃষ্টি করে। বিএনপি নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তাদের হামলায় একশতর উপর পুলিশ সদস্য ও ৩৫ জন সাংবাদিক আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews