মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি মতিঝিলে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করলেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেফতার, মামলা ৬৪

কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ রোধ ও সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কালো ধোঁয়া নির্গমনের দায়ে এসব মামলা করা হয়।

ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের করা মামলার মধ্যে ট্রাফিক রমনা বিভাগে ৩৪টি, ট্রাফিক মতিঝিল বিভাগে ৩৫৪টি, ট্রাফিক লালবাগ বিভাগে ৪টি, ট্রাফিক ওয়ারী বিভাগে ১৭২টি, ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৩১টি, ট্রাফিক মিরপুর বিভাগে ৩৬টি, ট্রাফিক উত্তরা বিভাগে ১২৮টি এবং ট্রাফিক গুলশান বিভাগে ৫৬টি মামলা করা হয়েছে।

পরিবেশ দূষণ রোধে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews