বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

বিদেশি পিস্তল, গুলি, ককটেল, চাপাতি ও খেলনা পিস্তলসহ বিপুল আলামত উদ্ধার
ঢাকা, ১১ আগস্ট ২০২৬: রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুইটি পরিচয়পত্র/কার্ড উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবি প্রধান এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন— মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) এবং বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)।

ডিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির পরিকল্পনার বিষয়টি জানতে পারে ডিবি গুলশান বিভাগ। প্রাথমিকভাবে জানা যায়, ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই বাসা থেকে স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল।

ডাকাতির প্রস্তুতি হিসেবে ঘটনার আগের দিন চক্রটির সদস্যরা সংশ্লিষ্ট এলাকা রেকি করে যায়। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর তাদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ডিবি।

পরবর্তীতে ডিবি গুলশান বিভাগের প্রায় ৪০ জন সদস্যের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয় সদস্যের ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, চাপাতি, স্পাইক ড্যাগারসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

ডিবি প্রধান প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের পলাতক অপর দুই সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews