1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

ঢাকায় পুলিশ,জামাত ও বিএনপির সংঘর্ষে আহত পুলিশ সদস্য-৪১ নিহত-১

বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৪০৮ Time View

আজ শনিবার (২৮ অক্টোবর)ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র কাকরাইল,মতিঝিল,পল্টন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় এতে পুলিশের ৪১ সদস্য আহত ও নিহত-১,নিহতের নাম:কনস্টেবল পারভেজ বাড়ি: দৌলতপুর, মানিকগঞ্জ
। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য গণমাধ্যমকে জানান। রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কতগুলো অ্যাম্বুলেন্স পুড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে।
শনিবার দুপুর একটার পর থেকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সংঘর্ষ শুরু হয়। সেটি পরে পুরো কাকরাইল এলাকায় ছড়িয়ে পড়ে।
কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।
এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর।
ওপরদিকে বিএনপির অনেক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে নাইটিঙ্গেল মোড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, কারা হামলা করেছেন এখনও চিহ্নিত করা যায়নি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষ ও হাতাহাতের কারণে বিএনপির সমাবেশ বন্ধ করে আগামী রবিবার সারা দেশব্যাপী হরতাল ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং