বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

অসহায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন ডিএমপি কমিশনার

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪৪৭ Time View

শারদীয় দুর্গাপূজায় অনাবিল আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে পিছিয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
আজ শনিবার দুপুরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি।
সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘‘ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোন পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি। সবাই মিলে আমরা একসাথে পূজার আনন্দ উপভোগ করবো।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের সভাপতি পঙ্কজ নাথ।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, “ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে বাঙালী, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আবহমানকাল থেকে আমাদের দেশে এ পূজা উদযাপিত হয়ে আসছে। এটাই সম্প্রীতির বাংলাদেশ।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান এই সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করতে বদ্ধ পরিকর।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews