বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

পুলিশ স্মার্ট বাংলাদেশ পুরস্কারে ভূষিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪৯০ Time View

দেশের জনগণকে সহজ ও দ্রুততম সময়ে অনলাইন সেবা প্রদান এবং অতি সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার সংযুক্ত করার মাধ্যমে পেপারলেস সার্টিফিকেট প্রদানের মতো ইনোভেটিভ আইডিয়া চালু করায় বাংলাদেশ পুলিশকে সাধারণ : সরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩-এ ভূষিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর হাতে এ পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ পুলিশ গত ২০১৭ সালের ১৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম ‘ই-সার্ভিস’ কার্যক্রম চালু করে। বর্তমানে এ কার্যক্রম সফলভাবে দেশের সকল থানায় চলমান রয়েছে।
এ যাবৎ ৪৪ লক্ষ ১ হাজার ৭১৮ জন বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক ঘরে বসেই অনলাইনে আবেদন করে দ্রুততম সময়ে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছেন ।
উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা জাতিসংঘের অধীনে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৮’ এ ভূষিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews